বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
ধর্ম
ধর্ম উপদেষ্টা
হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। এখানে অতীতের মতো কোনো সিন্ডিকেট কাজ করতে পারবেনা। ধর্ম মন্ত্রণালয়ের সকলে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। অতীতে হাজিদের জিম্মি করার যে প্রবনতা ছিল তা এখন শুন্যের কোঠায় নিয়ে আসা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ে তত্ত্বাবধানে হাজীদের বাড়িভাড়াসহ সকল কাজ সম্পন্ন করায় গত বছর সাড়ে আট কোটিরও অধিক টাকা হাজীদের ফেরত দেয়া হয়েছে।”

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “এজমা, হৃদরোগ ও ক্যান্সারেরর রোগীদের হজে যেতে বারণ করেছে সৌদি সরকার। তাই ধর্ম মন্ত্রানালয় এসব রোগীদের হজে যেতে দিবেনা। কোন চিকিৎসক এসব রোগীদের সুস্থ বলে সার্টিফিকেট প্রদান করে তাহলে সেই চিককিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

এছাড়া হজের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ কম খরচ করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

পরে জেলার আরও দুটি মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি।

এসময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ধর্ম উপদেষ্টা   হজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close