বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
আইন-আদালত
দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিভিন্ন অভিযোগে দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন। 

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এই জামিন আবেদন মঞ্জুর করেন। আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আজ শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে তার জামিন আদেশ দেন।”

আইনজীবী আরও বলেন, “আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন।”

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় এসব মামলা দায়ের করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  দুই মামলা   জামিন   এনসিপি নেতা আখতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close