সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
পুঠিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল চারজনের
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইংরেজি বছরের প্রথম দিনেই রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটে বালুভর্তি ট্রাকে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঝলমলিয়ায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫), বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, 

রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়ায় এলাকায় কলার হাটে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল সাতটা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সাতটা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব দুই কিলোমিটার।
 
পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল সাতটা ৫০ মিনিটের দিকে ঘন কুযাশার কারণে ঝলমলিয়ায় মহাসড়কের পাশের কলাহাটে বালুভর্তি একটি ট্রাক ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে গেলে এর চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
 
এ সময় আরো একজন গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 

রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পুঠিয়া   ট্রাকচাপা মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close