শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নদের জায়গায় স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করলো প্রশাসন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় ঐতিহ্যবাহী কুমার নদ দখল করে নির্মাণাধীন একটি পাকা স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার এ অভিযান পরিচালনা করেন।

বুধবার বিকালে সালথায় কুমার নদের জায়গা দখল, স্থাপনা নির্মাণ শিরোনামে দৈনিক খোলা কাগজ অনলাইনসহ বিভিন্ন শিরোনামে একাধিক অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি আমলে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘নদীর জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। নির্মাণকারী জিয়া ফকিরের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি দুই দিনের সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে স্থাপনার সব মালামাল সরিয়ে নদী আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়ের করা হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, ‘দীর্ঘদিন ধরে কুমার নদ দখল ও ভরাটের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।’

উল্লেখ্য, কুমার নদ সালথা উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার। অবৈধ দখল ও দূষণের ফলে নদীটি অস্তিত্ব সংকটে পড়ছে বলে পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নদ   স্থাপনা নির্মাণ   প্রশাসন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close