শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বেগম জিয়ার মৃত্যুতে কালাই সাংবাদিক পরিষদে দোয়া মাহফিল
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কালাই সাংবাদিক পরিষদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) ইশার নামাজের পর রাত সাড়ে ৮টায় কালাই সাংবাদিক পরিষদের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সবাই উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম। বেগম খালেদা জিয়া সম্বন্ধে আলোচনা করেন আমেরিকা প্রবাসী ও কালাই তালুকদার পরিবারের সন্তান মোরশেদ তালুকদার শাপলা, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক প্রফেসর ইব্রাহিম হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুনছুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল করিম। 

এর আগে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত পাঠ করেন কালাই সাংবাদিক পরিষদের কোষাধক্ষ্য আব্দুল বাতেন।

দোয়া পরিচালনা করেন কালাই আহলে হাদীস মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা সেলিম রেজা। 

এ সময় উপস্থিত ছিলেন শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজান আলী, কালাই সরকারি মহিলা কলেজের প্রভাষক ফারুক হোসেন, জামুড়া-বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বিয়ালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাতাব উদ্দিন, থুপসারা সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান, ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন নেসা কলেজের প্রভাষক সাজ্জাদুর রহমান বকুলসহ প্রমুখ।

দোয়া মাহফিলে আলোচকরা বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন। বাংলাদেশের ভূখন্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বেগম জিয়া   মৃত্যু   সাংবাদিক পরিষদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close