শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ী‌তে নতুন বই পে‌য়ে খু‌শি শিক্ষার্থী ও অ‌ভিভাবক
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৃহস্প‌তিবার (১ জানুয়ারি) সকাল থে‌কে রাজবাড়ী স‌রকারি উচ্চ বা‌লিকা বিদ্যাল‌য়সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠা‌নের শ্রেণিক‌ক্ষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী‌দের হা‌তে শিক্ষকরা নতুন বই তুলে দেন। সকাল থে‌কে নতুন বই নি‌তে শিক্ষা প্রতিষ্ঠানগু‌লো‌তে আস‌ছে শিক্ষার্থী ও তা‌দের অ‌ভিভাকরা। বছ‌রের প্রথম দি‌নে নতুন বই হা‌তে পে‌য়ে খুশি তারা।

অ‌ভিভাবক‌দের দা‌বি, বছ‌রের প্রথম দি‌নে নতুন বই পাওয়ায় শিক্ষর্থী‌দের পড়াশুনার আগ্রহ বাড়‌বে। এতে শিক্ষার্থী‌দের সা‌থে তারাও খুশি।

শিক্ষার্থীরা বল‌ছে, নতুন বই পে‌য়ে তা‌দের খুব আনন্দ লাগ‌ছে এবং নতুন বইয়ের গন্ধও তা‌দের খুব ভাল লা‌গে। একসা‌থে সবাই নতুন বই পে‌য়েছে। আজ থে‌কেই পড়া শুরু কর‌তে পার‌বে। এতে পরীক্ষার ফলাফল ভাল হ‌বে।

রাষ্ট্রীয় শোক পালনের কার‌ণে আনু‌ষ্ঠা‌নিকতা না থাক‌লেও রাজবাড়ী‌তে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগু‌লো‌র শিক্ষার্থীদের মা‌ঝে নতুন বই বিতরণ করা হ‌য়েছে। ত‌বে বই না আসায় ৮ম শ্রেণির শিক্ষার্থীরা বই পায় নাই।

ধারাবা‌হিকভা‌বে ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থী‌দের বই দেওয়া হ‌বে। ত‌বে বই না আসায় ৮ম শ্রেণির শিক্ষার্থী কোন বই পা‌চ্ছে না।

রাজবাড়ী জেলা শিক্ষা অ‌ফিস সু‌ত্রে জানা‌ গেছে, এবছর জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠা‌নে ১৪ লক্ষ ৯৫ হাজার ২৫২টি বইয়ের চা‌হিদা থাক‌লেও পাওয়া গে‌ছে ৭০ শতাংশ বই। যা বিতরণ শুরু হ‌য়েছে। ত‌বে একেবা‌রেই ৮ম শ্রেণির কোন বই আসে নাই। দুই একদি‌নের ম‌ধ্যে ৮ম শ্রেণিসহ শতভাগ বই চলে আস‌বে এবং আগামী এক সপ্তাহ থেকে ১০ দি‌নের সকল শিক্ষার্থীর মা‌ঝে বই বিতরণ সম্পন্ন করা হ‌বে।

রাজবাড়ী সরকারি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক অম‌রেশ চন্দ্র বিশ্বাস ব‌লেন, ‘সরকা‌রের সিদ্ধান্ত আমরা রাষ্ট্রীয় শোক পালন ক‌রে মে‌য়ে‌দের হাতে নতুন বই তু‌লে দি‌চ্ছি। এখন পর্যন্ত ৮ম শ্রেণি ব্যতীত ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির প্রায় সব বই চ‌লে এসেছে। দুই একদি‌নের মধ্যে ৮ম শ্রেণির বইও চ‌লে আস‌বে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী‌   বই   খু‌শি   শিক্ষার্থী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close