শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বুড়িচংয়ে শীতের তীব্রতায় বিপাকে খেটে খাওয়া মানুষ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র শীতের কারণে উপজেলার ৯টি ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অভাব-অনটন দেখা দিচ্ছে। শীতের তীব্রতায় আগুন পোহাতে ব্যস্ত সময় পার করছেন নানা শ্রেণির মানুষ। তীব্র শীতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা।

আগুন পোহাতে থাকা নৃত্য সফিউল্লাহ বলেন, কয়েক দিন ধরে দিনে ও রাতে প্রচণ্ড শীত পড়েছে। তাই শরীর গরম রাখতে আমরা কয়েকজন মিলে আগুন পোহাচ্ছি।

এ সময় ভারেল্লা উত্তর ইউনিয়নের বাসিন্দা শরীফ বলেন, বেশ কিছু দিন ধরে ঠান্ডায় শরীর বরফের মতো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে হাত-পা জমে গেছে। তাই নিরাপদ দূরত্বে বসে আগুন পোহাচ্ছি।

সিএনজি চালক আল আমিন বলেন, কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই গত দুই দিন গাড়ি নিয়ে রাস্তায় বের হইনি। তবে পেটের দায়ে আজ গাড়ি নিয়ে বের হয়েছি। চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে।

এ বিষয়ে কৃষক আবুল, ফারুক ও মফিজ বলেন, অতিরিক্ত শীতের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে বোরো ধানের বীজ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন হাজার টাকা খরচ করেও অতিরিক্ত শীতের কারণে কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close