শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
হাদি হত্যার বিচারের দাবিতে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম আপডেট: ০১.০১.২০২৬ ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পুবালী চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান তোলে কলেজের উচ্চ মাধ্যমিক শাখা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। এসময় তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুর ২টায় কান্দিরপাড় পুবালী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিছা তাবাসসুম মাহি বলেন, ‘এ কেমন দেশ! খুন করার পর হাদি ভাইয়ের খুনি বিদেশে চলে গেছে। আমরা এ দেশের সকলের নিরাপত্তা চাই।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিজ মিশতাহ বলেন, ‘আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। জুলাই যোদ্ধারা নিরাপত্তা নিয়ে সঙ্কিত।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী একরামুল হক বলেন, ‘হাদি ভাইকে নির্মম হত্যার বিচার দাবিতে দাঁড়িয়েছি। এ হত্যাকাণ্ড মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে। ন্যায়বিচার ছাড়া সমাজ নিরাপদ নয়। রাষ্ট্র এ দায় এড়াতে পারে না।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  হাদি   বিচার   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close