শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তাঁতী লীগ সভাপতির জামায়াতে যোগদান
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ০১.০১.২০২৬ ৪:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি শের তারিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানের সময়ে বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে যায়, এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ইসলামপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অনুষ্ঠিত শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে জামায়াত মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের হাতে ফুল দিয়ে যোগদান করেন তাঁতী লীগের সভাপতি তারিকুল।

এ বিষয়ে জানতে চাইলে শের তারিকুল ইসলাম বলেন, ‘২৪-এর জুলাই-আগস্টে সাধারণ ছাত্র-জনতার ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো আ.লীগ এখনো দেশবাসীর কাছে ক্ষমা চায়নি। উল্টো দেশকে ধ্বংসের জন্য উঠে-পড়ে লেগেছে। ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের শান্তি চায় না, ক্ষমতা চায়। গত ১৬ বছরেও ক্ষমতার স্বাদ মেটেনি তাদের। তাই দেশকে তারা ধ্বংস করে হলেও আবারও ক্ষমতা কুক্ষিগত করতে চায়।’ 

তিনি বলেন, ‘যারা ক্ষমতার লোভে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম চালায় তাদের সঙ্গে সুশীল সমাজের কোনো সম্পর্ক থাকা উচিত না। তাই গেল বছরের ২৭ জুলাই তাঁতী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। আমি আ.লীগের চিরস্থায়ী নিষিদ্ধের দাবি জানাই।’

এদিকে তাঁতী লীগ নেতার জামায়াতে যোগদানের সিদ্ধান্তে জামায়াতের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান বলেন, ‘শের তারিকুল ইসলাম ৫ আগস্টের আগেই তাঁতী লীগ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। এ রকম একটি প্রমাণ তিনি আমাদের দিয়েছেন। তিনি জামায়াতে যোগ দিয়েছেন। জামায়াত মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  তাঁতী লীগ   সভাপতি   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close