শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সালথায় ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ আটক ২
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) ও ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বরকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

এর আগে, বুধবার রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে ও বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে এবং ইউসুফ মোল্যা ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা। 

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচলনা করে আওয়ামী লীগের দুই নেতা ইউনুছ মোল্যা ও ইউসুফ মাতুব্বরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close