শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রংপুর-১ আসন : যাচাই-বাছাইয়ে বৈধ ৮, বাতিল ১
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারী) রংপুর-১ আসনের দাখিল করা ৯টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৮টি মনোনয়নপত্র বৈধ এবং বাকি ১টি জাতীয় পার্টির মনোনয়নপত্র বাতিল হয়েছে।

দ্বৈত নাগরিকপত্র সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। বাকি ৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন– বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, নাগরিক পার্টির আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ মার্কসবাদীর আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান। 

রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান জানায়, ৮টি মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

মনোনয়নপত্র বাতিল করায় জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঘোষণা দিয়েছিলেন, দাখিলকৃত মনোনয়নপত্রে বড় ধরনের ভুল না থাকলে মনোনয়নপত্র বাতিল করা হবে না। কিন্তু আমার সামান্য ত্রুটি থাকার পরেও আমার পত্রটি বাতিল করে আমার প্রতি অবিচার করা হয়েছে।’

তিনি জানান, ‘এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করে, তিনি ন্যায্য বিচার পাবেন।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রংপুর   আসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close