বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      
দেশজুড়ে
শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের ঘ্রাণে নতুন বছরের শুরু
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২০২৬ নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নতুন বইয়ের আনন্দে মেতে উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ী ও দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ উৎসব।

সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করে শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। অভিভাবকরাও সন্তানের সঙ্গে এসে এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বছরের শুরুতেই বই হাতে পাওয়া শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করে তোলে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়।

শিক্ষকরা জানান, সময়মতো বই পাওয়ায় শিক্ষার্থীরা ক্লাসের পাঠ কার্যক্রমে দ্রুত যুক্ত হতে পারবে। এতে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন বই পেয়ে সন্তানেরা আরও মনোযোগী হবে পড়াশোনায়। শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আরও এগিয়ে যাবে।

নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব ব্রাহ্মণপাড়ার শিক্ষা অঙ্গনে এনে দিয়েছে আনন্দ, আশাবাদ আর উজ্জ্বল ভবিষ্যতের বার্তা।

নতুন বইয়ের পাতায় পাতায় জ্ঞান আর নতুন স্বপ্ন নিয়ে ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের জন্য নতুন বছর যেন শুরু হলো আশার আলো নিয়ে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close