রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই প্রার্থী : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

খালেদা জিয়ার মৃত্যুর পর আসন্ন নির্বাচনে তার মনোনয়নের বিষয়ে তিনি আইনি দিকটি তুলে ধরেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, তার আইনগত সত্ত্বাও নেই। সুতরাং তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষিত হবে। বিকল্প প্রার্থী দেওয়া আছে, বাছাইয়ে টিকলে তারাই প্রার্থী হবেন।”

তিনি আরও বলেন, “আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে চাই। আমরা এত সংকীর্ণ নই যে, চেয়ারপারসনের মৃত্যুশোককে নির্বাচনের কাজে ব্যবহার করব। এই শক্তিকে আমরা জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই।”

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা ও বেদনা কখনোই পূরণ হবে না। তিনি গণতন্ত্রের জন্য নিজের জীবন, সন্তান ও পরিবার ত্যাগ করা এক বিশ্ব নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।”

খালেদা জিয়ার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “জিয়াউর রহমানের পর খালেদা জিয়ার জানাজায় এত মানুষের ভালোবাসা দেখেছি। এতে বোঝা যায় দলের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। আমরা সত্যিকার অর্থে সে প্রত্যাশা পূরণ করতে পারব কি না, সেই বিষয়ে শঙ্কিত।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থা সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, “তিনি বাবা-মা-ভাই হারিয়ে একা হয়ে গেছেন। তিনি আমাদের কাছে এখন আমানত। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, এর কোনো বিকল্প নেই।”

প্রসঙ্গত, খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে এসব আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   সালাহউদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close