শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক বই উৎসব ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা।

বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক মোস্তফা কবীর, রাজু, ইয়ারুন্নাহার, আব্দুল জলিল, আবুল কাসেম, নির্মল চন্দ্র সরকার, নুরুজ্জামান, শাহীন হাসান, শহীদুজ্জামান মুন, সাজু মিয়া, হাফিজুল ইসলাম, আয়েশা সিদ্দিকাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়া অভিভাবক সদস্য সবুজ মিয়া, অভিভাবক সাংবাদিক নির্মল রায় এবং সাবেক অভিভাবক সদস্য মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষক ও অভিভাবকরা বলেন, নতুন বই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা গ্রহণের আগ্রহ বাড়াবে এবং বছরের শুরুতেই বই হাতে পেয়ে শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহিত হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close