শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
নবীনগরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ আব্দুর রৌফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
 
ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকারের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং ব্যক্তিগত সততা ও ত্যাগের কথা স্মরণ করেন। পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

এসময় আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম বাবু, নবীনগর উপজেলা বিএনপি সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হান্টু মোল্লা, সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, সলিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বাহার সরকার, কৃষক দলের সভাপতি নবী শিকদার, সিনিয়র সহ-সভাপতি হেলাল আহম্মেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   খালেদা জিয়া   জানাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close