শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রাকৃতিক ক্ষতিগ্রস্থ সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ৫২৩ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩ ক্যাটাগরিতে ১০ লক্ষ্য টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার ওসি মো. লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জোনাব আলী, সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক শরিফ হাসান প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় গত ৫ অক্টোবর উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫ টি গ্রামের উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে লণ্ডভণ্ড হয় প্রায় সাড়ে ৫ শতাধিক বাড়ি ঘর। গাছগাছি, খেত, খামারের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়। সেই অর্থ তিন ক্যাটাগরিতে অতি ক্ষতিগ্রস্থ ১৬৯ পরিবার, মাঝারি ক্ষতিগ্রস্থ ১৩৯ পরিবার ও স্বল্প ক্ষতিগ্রস্থ ২১৫ পরিবারকে এ আর্থিক সহায়তা করা হয়। ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেক পরিবারকে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থ ৫২৩ পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close