রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারী-১ ও ২ আসনে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
মোশাররফ হোসেন ,নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারীর মোট চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। নীলফামারী ১  (ডোমার-ডিমলা) ও নীলফামারী ২ (সদর) আসনের যাচাই বাছাইয়ের পর নীলফামারী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম এবং নীলফামারী-২ (সদর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়ন পত্র বাতিল হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) যাচাই বাছাই শেষে সন্ধ্যার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ ঘোষণা দেন। 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর মোট চারটি আসনের মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। তফসিল অনুযায়ী আজ (১ ডিসেম্বর) নীলফামারী ১ ও নীলফামারী ২ আসনের  যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। নীলফামারী ১ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকী ৯ জনের কাগজ সঠিক পাওয়া যায়।  

অপর দিকে নীলফামারী ২(সদর) আসনটিতে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে পাঁচজনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে। বাকী দুই জন  স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজ বাতিল হয়। 

ডিসি জানান, বাতিল হওয়া তিন স্বতন্ত্র প্রার্থী  নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

বৈধ প্রার্থীরা হলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের ৯জন  বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জামায়াতের অধ্য মাওলানা আব্দুস সাত্তার,জাতীয়পাটি (লাঙ্গল) মেজর (অব.)তছলিম উদ্দিন, বিএনএফের  সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল জলিল, খেলাফত মজলিশের মো. সাদ্দাম হোসেন, বাসদ (মাকর্সবাদী) মো. রফিকুল ইসলাম, জেপির  মো. মখদুম আজম মাশরাফী, ন্যাপের জেবেল রহমান গানি।

নীলফামারী-২ (সদর) আসনে ৫ জন বৈধ প্রার্থী বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতের আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসিবুল ইসলাম, খেলাফত মজলিসের  সারোয়ারুল আলম বাবু ও বিএনএফ এর সিরাজুল ইসলাম।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   মনোনয়ন   প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close