শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বালুবাহী ট্রাক ঢুকে পড়ল বাজারে, নিহত ৫
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাক বাজারের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার একটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিয়াম, সেন্টু, ইসলাম উদ্দিন, মুনকার ও রায়হান জলিল। তাদের মধ্যে রায়হান জলিলকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে দুর্ঘটনার খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পুঠিয়া ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। নিয়ন্ত্রণ হারানো বালুবাহী ট্রাকটি সরাসরি বাজারের ভেতরে ঢুকে পড়ায় হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের আরেকটি ইউনিট যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, “আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “আমার কাছে অফিসিয়াল তথ্য অনুযায়ী দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের তথ্য সঠিক হলেও এই তথ্য অফিসায়ালভাবে আমার কাছে আসেনি। দুর্ঘটনা পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। সকাল থেকেই যাবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বালুবাহী ট্রাক   বাজার   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close