রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাদারগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম সরদারকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গুদা শিমুলিয়া এলাকায় তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশ পাহারায় তিনি মাকে শেষ বিদায় জানান। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১ দিকে ঢাকার একটি হাসপাতালে ব্রেন স্টোকের কারণে মারা যান বদরুর আলম সরদারের মা মনোয়ারা বেগম (৭০)। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়। 
আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়। পরে জামালপুর জেলা কারাগার থেকে পুলিশের একটি গাড়ীতে করে তাকে গ্রামের বাড়ি গুদা শিমুলিয়া এলাকায় নেওয়া হয়। জানাজা ও দাফন শেষে পুলিশ পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদারের মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়। এ সময় থানা-পুলিশের একটি টিম নিরাপত্তা সহায়তায় দায়িত্ব পালন করে।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর সাভারের হেমায়েতপুর এলাকা থেকে বদরুল আলম সরদারকে গ্রেফতার করে র‌্যাব-৪। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। তিনি সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক ছাত্র হত্যা মামলার আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একাধিক রাজনৈতিক ও নাশকতার মামলা রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close