সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বান্দরবানে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার শামীম আরা রিনি রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবু সাঈদ শাহা সুজাউদ্দিন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবুল কালাম, ইসলামী আন্দোলনের মো. আবুল কালাম আজাদ এবং জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাচিং প্রু।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপরই পার্বত্য জেলা বান্দরবানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলায় বাঙালিসহ ১২টি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। জেলায় এবারের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন। জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত বান্দরবান-৩০০ সংসদীয় আসনে এবার ১৮৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   প্রার্থী   মনোনয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close