শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপির দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম আপডেট: ০১.০১.২০২৬ ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদেশে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোরছালিনের স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ সব ধরনের সাংগঠনিক স্বীকৃতি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেতাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে দুই নেতা বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সীতাকুণ্ডের গণমানুষের নেতা আসলাম চৌধুরীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   স্থগিতাদেশ   প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close