রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
কিশোরগঞ্জে মাদকসেবীকে ৬ মাসের জেল ও জরিমানা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে মো. এরশাদ আলী নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে ১শ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী এ দণ্ড প্রদান করেন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত এরশাদ আলী বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পাঠানপাড়া গ্রামের মোড়ে মাদক সেবন করছিলেন। এসময় আশপাশের মানুষ তাকে দেখার পর পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, “মাদকসেবী এরশাদ আলী মাদকসেবন করার সময় জনতার হাতে আটক হন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের অপরাধে এরশাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   মাদকসেবী   জেল   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close