রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাস স্ট্যান্ডে নিরাপদ সড়ক পারাপারের জন্য আন্ডারপাস নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে কুন্দারপাড়া, চৌপট, লামপুর, নোয়াদিয়া, নাওহালা ও চাঁদপাশা গ্রামের শত শত মানুষ অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য দেন কুন্দারপাড়া বাসস্ট্যান্ড দক্ষিণ মসজিদের ইমাম নজরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল্লাহ আল টিটু, বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম মাষ্টার, বাসস্ট্যান্ড উত্তর মসজিদের ইমাম শরিফুল ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, ব্যবসায়ী হাসান উদ্দিন খোকা, বিএনপি নেতা লিটন সরকার, শিপন মাষ্টার, ইউপি সদস্য রুপচান মিয়া, ইউপি সদস্য ফাতেমা বেগম, হাবিবুল্লাহ, পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “কুন্দারপাড়া বাস স্ট্যান্ড একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এই বাসস্ট্যান্ড পারাপার হয়। বিভিন্ন সবজির চারা ও সবজি উৎপাদনে নরসিংদীর মধ্যে বিখ্যাত এলাকা। এখানে উৎপাদিত সবজির চারা ও সবজি নিতে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। এছাড়া রাস্তার দুইপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার রয়েছে, রাস্তা পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে বহু মানুষ হতাহত হয়েছে। তাই নির্মাণাধীন ছয়লেন সড়কটির কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক পারাপারে আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর ও ছয় লেন প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।” এছাড়া দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ও মহাসড়ক অবরোধের হুশিয়ারীও দেন তারা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কুন্দারপাড়া   বাসস্ট্যান্ড   আন্ডারপাস   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close