শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় আবারও ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৭ টার  দিকে কাশিমপুর ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শৈলডুবি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ফ্যাক্টরি সংলগ্ন একটি ঝুট গুদামে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও একটি ঝুট গুদামেও আগুন ধরে যায়। আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট তিনটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আশপাশের অন্যান্য গুদামে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়।

রাত ৯ টায়, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে পানি সংকটের কারণে কিছুটা বেগ পেতে হয়েছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   ঝুট গুদাম   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close