রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
রাজনীতি
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ এএম আপডেট: ০২.০১.২০২৬ ৩:৪৭ এএম
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এছাড়া শুক্রবার বাদ আসর গুলশানস্থ আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। 

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে। বিএনপির উদ্যোগে আজ শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

এছাড়া দেশব্যাপী বিএনপির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) তাদের সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান করবে। বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্ক্ষীদেরকে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মাগফিরাত কামনা   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close