শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে বেশিরভাগ মাদরাসার শিক্ষার্থীরা এখনো পায়নি পাঠ্যবই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম আপডেট: ০২.০১.২০২৬ ১১:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও গাজীপুর জেলার অধিকাংশ মাদরাসার শিক্ষার্থীরা এখনো পাঠ্যবই না পাওয়ায় চরম উদ্বেগে রয়েছে। জেলার শতাধিক মাদরাসার মধ্যে ৮টি প্রতিষ্ঠান ছাড়া অন্যগুলোতে বই বিতরণ শুরু করা যায়নি।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর জেলায় স্কুল, মাদরাসা, কারিগরি ও কিন্ডারগার্টেন মিলিয়ে মোট ২০০৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাদরাসা রয়েছে শতাধিক। তবে কালিয়াকৈর উপজেলার মাত্র ৮টি মাদরাসায় বই বিতরণ করা সম্ভব হয়েছে।

কাপাসিয়া উপজেলার বেলাশী ফাজিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন এবং দাওড়া দাখিল মাদরাসার সুপার জামাল উদ্দিন জানান, ‘তাদের প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত একটি বই পৌঁছায়নি। ফলে শিক্ষাবর্ষ শুরু হলেও নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।’

বেলাশী ফাজিল মাদরাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক মাহবুবুল আলম বলেন, ‘বই না পাওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। আজও বই পাওয়া গেল না। কবে বই পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। দ্রুত বই সরবরাহ করা জরুরি।’

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আরিফ সরকার জানান, ‘উপজেলায় ৬৭টি মাদরাসার শিক্ষার্থীরা বই পায়নি। তবে স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ক্ষেত্রে নবম শ্রেণির একটি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বই ছাড়া অন্যান্য সব বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।’

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন তালুকদার বলেন, ‘মাদরাসার বেশির ভাগ পাঠ্যবই এখনো আমাদের কাছে পৌঁছায়নি। বই আসা মাত্রই দ্রুত বিতরণ কার্যক্রম শুরু করা হবে। অন্যদিকে স্কুল, কারিগরি ও কিন্ডারগার্টেনে নবম শ্রেণির একটি বই ছাড়া বাকি সব শ্রেণির বই বিতরণ সম্পন্ন হয়েছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   মাদরাসা   পাঠ্যবই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close