রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
রাজনীতি
খালেদা জিয়ার সমাধিতে আজও মানুষের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাতে আসছেন দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

শুক্রবার (২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ছুটির দিন ভোর থেকেই জিয়া উদ্যানের সমাধিতে দলে দলে ভিড় করছে মানুষ। কবর জিয়ারত শেষে দোয়া করতে দেখা যাচ্ছে তাদের। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউবা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।

উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠেও ফুটে উঠেছে আপসহীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার। সমাধিতে আসা একজন বলেন, বেগম খালেদা জিয়ার রয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। দেশপ্রেমী মানুষের প্রেরণা হয়ে থাকবেন তিনি।

এদিকে, খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি।

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পরদিন ৩১ ডিসেম্বর দুপুর তিনটার দিকে মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   সমাধি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close