সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের হাতে ব্যক্তিগতভাবে কম্বল পৌঁছে দেন তিনি। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে হঠাৎ করেই এই মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নামেন ইউএনও।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ইউএনও সাথী দাস উপজেলার দেবগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে রাস্তার ধারে অবস্থানরত ছিন্নমূল মানুষ ও ঘরে থাকা দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।

এসময় ইউএনও সাথী দাস বলেন, ‘প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই গভীর রাতে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

ইউএনওর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  শীত   কম্বল   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close