সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সাবেক প্রতিমন্ত্রী টুকুর চেয়ে তার স্ত্রীর সম্পদ বেশি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর চেয়ে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সোয়া ৫ গুণ বেশি সম্পদের মালিক।

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২৯শে ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ১০টি মামলা হয়েছিল। যা বর্তমানে জামিনে মুক্ত ও উচ্চ আদালত কর্তৃক স্থগিতাদেশ রয়েছে।

শুক্রবার (২ জানুয়ারী) সকালে জেলা নির্বাচন হলফনামায় ইকবাল হাসান মাহমুদ টুকুর মোট অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা। সেখানে তার স্ত্রী রুমানা মাহমুদের অস্থাবর সম্পদের পরিমাণ ২৪ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৭০৩ টাকা।

ইকবাল হাসান মাহমুদ টুকুর নগদ অর্থ ২ কোটি ১৩ লাখ ৫ হাজার ৬২৭ টাকা, বন্ড ঋণপত্র স্টক এক্সচেইঞ্জে শেয়ার ৩২ লাখ ৫৪ হাজার, মোটরযান ১০ লাখ, ইলেকট্রনিক্স পণ্য ৩ লাখ ৯৯ হাজার ও আসবাবপত্র ৫ লাখ ২৫ হাজার, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ২ কোটি।

স্ত্রী রুমানা মাহমুদের নগদ অর্থ ৩ কোটি ৭৬ লাখ ৫২ হাজার ৪৫২ টাকা, বন্ড ঋণপত্র স্টক এক্সচেইঞ্জে শেয়ার ১৬ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮০০, ফিক্সড ডিপোজিট ৩ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৪৫১ টাকা, মোটরযান ৬৫ লাখ, স্বর্ণালংকার ১ লাখ ৫০ হাজার, আসবাবপত্র ৯৫ হাজার, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ২ কোটি ৫০ লাখ টাকা।

টুকুর স্থাবর সম্পদের পরিমাণ ২ লাখ ২৫ হাজার ৩০৭ টাকা। তার স্ত্রীর স্থাবর সম্পদের মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

ইকবাল হাসান মাহমুদ টুকুর বার্ষিক আয় মোট ৮ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। এর মধ্যে কৃষিখাতে আয় ৩ লাখ এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে বার্ষিক আয় ৫ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। টুকু ঋণমুক্ত থাকলেও স্ত্রী রুমানা মাহমুদ স্বামীর কাছেই ২ কোটি টাকা ঋণী।

উল্লেখ্য, টুকু সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামে ১৯৫০ সালের ১০ই মে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ আল মাহমুদ তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের শিল্প ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ছিলেন। সাবেক উপ-প্রধানমন্ত্রী এমএ মতিন তার ভগ্নিপতি। তিনি ২০০১ সালে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  টুকু   স্ত্রী   সম্পদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close