সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সিরাজগঞ্জের ১৭৮টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে ৯২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮১টিকে ঝুঁকিপূর্ণ ও ৪৬৪টিকে সাধারণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারী) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে সরেজমিন পরিদর্শন করা হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনের ছবিগুলো ইতোমধ্যে পুলিশ প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে (শাহজাদপুর উপজেলা)। এই আসনে ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন ও নারী ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন রয়েছেন।

অপরদিকে সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে (কাজীপুর ও সদর উপজেলার একাংশ)। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৭৬ জন ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৪ জন।

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ২৪৮ ও নারী ২ লাখ ৩৪ হাজার ৬২৬ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৩৭ ও নারী ২ লাখ ২১ হাজার ৬৮৩ এবং তৃতীয় লিঙ্গের ৭ জন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৩ হাজার ৬৮০ ও নারী ২ লাখ ৩২ হাজার ১২৫ এবং তৃতীয় লিঙ্গের ১৬ জন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ৬৬৪ ও নারী ২ লাখ ৭ হাজার ৬৫৫ এবং তৃতীয় লিঙ্গের ২ জন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘আমরা ইতোমধ্যে কেন্দ্রগুলো পরিদর্শন করেছি।’ ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সব কেন্দ্র পরিদর্শন শেষ হলে বিস্তারিত জানানো হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়েও পরে জানানো হবে বলে।’

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘জেলার ৬টি আসনে মোট ভোটার ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আমরা করি না। এটা করে পুলিশের ডিএসবি শাখা। তবে আমাদের কাছে সব কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে আমরা জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছি। কিছু কিছু ভোটকেন্দ্র মেরামত করা হয়েছে, যাতে জনগণ ভোট দিতে এসে সঠিকভাবে ভোট দিতে পারে।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের চরাঞ্চলের কিছু ভোটকেন্দ্র আছে, সেখানে পৌঁছাতে নৌকায় করে যেতে হয়। ভোটকেন্দ্রে যেতে অনেক সময় লাগে, চলাচলের জন্য নৌকা ছাড়া কোন ব্যবস্থা নেই। সেই কেন্দ্রগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি, তাছাড়া অন্যকোন সমস্যা দেখছি না। যেগুলোর সমস্যা ছিল সেগুলোর সমাধানের চেষ্টা করেছি।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   ভোটকেন্দ্র   ঝুঁকিপূর্ণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close