সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়-১ আসন
বগুড়ায় বিএনপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আ.লীগ নেত্রী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২ জন প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তথ্যগত সামান্য ত্রুটির কারণে আরও ২ প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আদেশ দেন। 

এই আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সব তথ্য সঠিক থাকা এবং কোনো আপত্তি না থাকায় ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির আরেক প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন এবং গণফোরামের জুলফিকার আলী।

অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা এবং প্রস্তাবক না থাকায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা আ.লীগের সদস্য শাহাজাদী আলম লিপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলের সময় এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে গড়মিল পাওয়া যায়। এ কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শাহাজাদী আলম লিপি ২০২৪ সালে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা পুলিশের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেকে/বি



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close