শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুর-৩ আসন
বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ সদর আসনের মনোনয়পত্র যাচাই-বাছাই করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এসময় মোট ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ১ জনের।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এসময় সদর আসনের সকল প্রার্থী উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানায়, দখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১ জন স্বতন্ত্র প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল এবং অন্য ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ।

নিজ নিজ মনোনয়পত্র বৈধ ঘোষণার পর শুকরিয়া ব্যক্ত করেন বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ও জামায়াতের প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব।

তারা দু’জনেই বলেন, এখন পযন্ত নির্বাচনী পরিবেশ সুন্দর আছে, প্রশাসনের চলমান কার্যক্রমে আমরা খুশি। আশা করছি ভাল নির্বাচন হবে।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জামায়াত   মনোনয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close