শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কুমিল্লা সীমান্ত থেকে ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অভিযানে ১ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় যৌথ অভিযানও পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) রাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খানের উপস্থিতিতে অত্র ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়।

টাস্কফোর্স দলটি রাত সাড়ে ৭টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানায়, ‘জব্দকৃত চোরাচালানের মালামালসমূহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা সীমান্ত   ভারতীয় মালামাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close