শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ভারসাম্যহীন কিশোরী ফিরে পেল পরিবার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় স্বল্প সময়ের মধ্যে দিঘি নূর (১০) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করায় পুলিশের প্রশংসা করছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল চারটায় ভাঙ্গুড়া থানা পুলিশ কিশোরীটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে দুপুরে স্থানীয় এক সাংবাদিক তাকে উদ্ধার করে পুলিশের জিম্মায় দেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মানসিক ভারসাম্যহীন এক কিশোরী শরৎনগর বাজার এলাকায় রাস্তায় অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় সাংবাদিক মানিক হোসেন কিশোরীটিকে সঙ্গে নিয়ে থানায় এসে পুলিশের জিম্মায় দেন। পরে মেয়েটিকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সে তার নাম-ঠিকানা সঠিকভাবে বলতে পারেনি। কথাবার্তায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়।”

তিনি আরও বলেন, “কিশোরীর ব্যাগে লেখা নাম ও ঠিকানা অনুযায়ী পুলিশ পাশ্ববর্তী গুরুদাসপুর থানায় খোঁজ নিয়ে অভিভাবকের সন্ধান পায়নি। ব্যাগে কিছু টাকাও পাওয়া যায়। পরে ব্যাগের পেছনে লেখা একটি ফোন নম্বরের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

সাংবাদিক মানিক হোসেন বলেন, “দুপুরে কিশোরীটি আমার কাছে আসে। কথা বলার সময় তাকে অস্বাভাবিক (ভারসাম্যহীন) মনে হয়। বিষয়টি ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান ফারুককে অবহিত করা হয় এবং কিশোরীর নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে পুলিশের জিম্মায় দেওয়া হয়।”

মেয়েকে ফিরে পেয়ে তার মা আখিফা খাতুন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভারসাম্যহীন কিশোরী   পরিবার   পাবনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close