রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে তীব্র সংকট গ্যাস সিলিন্ডারের
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গত কয়েক দিন ধরে বান্দরবানে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন খুচরা দোকানে গ্যাস সিলিন্ডার না থাকায় অনেক গ্রাহক শূন্য হাতে দোকান থেকে ফিরে যাচ্ছেন।

এদিকে সরবরাহ স্বাভাবিক না থাকার অজুহাতে ভোক্তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে বাড়তি অর্থ আদায় করছে কিছু অসাধু বিক্রেতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বান্দরবান বাজারের বাসিন্দা মো. বাদশা জানান, “৪ নম্বর ওয়ার্ডের অহি এন্টারপ্রাইজ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের একটি বোতল নিয়েছি ১ হাজার ৫০০ টাকায়, অথচ সরকারি দাম এর চেয়ে অনেক কম।”

স্থানীয় বাসিন্দা মো. নজরুল বলেন, “বান্দরবানে গ্যাসের বোতলের তীব্র সংকট রয়েছে, কিন্তু এই বিষয়টি অনেকেই জানেন না। এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত লাভের আশায় নেমেছে অনেক অসাধু ব্যবসায়ী।”

মধ্যম পাড়ার বাসিন্দা ক্যাচিং মারমা জানান, “সকালে ৪ নম্বর ওয়ার্ডের অহি এন্টারপ্রাইজ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের একটি নতুন বোতল গ্যাসসহ কিনেছি। দোকানদার আমার কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা নিয়েছে। বাধ্য হয়েই এটি নিতে হয়েছে, এতে আমার অনেক আর্থিক ক্ষতি হয়েছে।”

এদিকে কৃত্রিম সংকট সৃষ্টি করে অনেক ব্যবসায়ী সকাল থেকেই দোকান বন্ধ করে রেখেছে। আবার পরিচিত ব্যক্তিদের কাছে বেশি দামে একটি বা দুটি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। গ্যাসের তীব্র সংকট ও কৃত্রিম সংকটে চড়া মূল্যে বিক্রির অভিযোগ পাওয়ায় দুপুর সাড়ে বারোটায় জেলা সদরের কয়েকটি খুচরা গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়।

কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “বান্দরবানে রান্নার গ্যাস সিলিন্ডারের সংকট ও দাম বাড়িয়ে বিক্রির অভিযোগ পাওয়া মাত্রই ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে নেমেছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   তীব্র সংকট   গ্যাস সিলিন্ডার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close