শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
লোহাগাড়ায় ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাঁটা পড়ে আলমগীর হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খৈয়্যারকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন মৃত কবির আহমেদের ছেলে এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রুপকানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘ ৮ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনযাপন করছিলেন। গতকাল অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পাওয়া যায়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর এস.আই রফিকুল ইসলাম জানান, “খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close