শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
সিংগাইরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাত চোরের মৃত্যু
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৫৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত পরিচয়ের এক চোর নিহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লাখানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানিয়েছে, ধল্লাখানপাড়া এলাকায় জাহিদ চেয়ারম্যানের বাড়ির সামনে স্থাপিত একটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে এক ব্যক্তি সেখানে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা সিংগাইর থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩০–৩৫ বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর প্রাথমিক আলামত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিংগাইর   ট্রান্সফরমার চুরি   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close