রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
মুন্সিগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্রসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করে। 

এরই মধ্যে ১০ জন সমর্থনকারী ভোটারের সঙ্গে কথা বলতে গেলে একজন ভোটারকে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা এবং মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া বিভিন্ন তথ্যে সামঞ্জস্য না থাকার কারণে সিপিবি’র প্রার্থী শেখ মো. কামাল হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। 

এ আসনে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হচ্ছেন- বিএনপি দলীয় প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, খেলাফত মজলিস বাংলাদেশের হাজী আব্বাস কাজী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুল।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মুন্সিগঞ্জ   মনোনয়নপত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close