শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
মাজপাড়ায় খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

একজন আপোষহীন অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় মাজপাড়ার আরপি বাজারে বিএনপির কার্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মণ্ডল।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক আহমেদ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজ্জাম্মেল হক ভাসান, যুবনেতা আবু সাঈদ, আশিক, শুকুর আলী, আশরাফুল ইসলামসহ মাজপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন রামেশ্বরপুর দাখিল মাদরাসার সহ-সুপার সরোয়ার হোসেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাজপাড়া   খালেদা জিয়া   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close