রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
বায়তুল মোকাররমে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটির বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ মানুষজন এই দোয়ায় অংশ নেন।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠিত হওয়ার পূর্বে খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন- এ কামনাও করা হয়। 

খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মত রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

শোকের শেষ দিন শুক্রবারও দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সব মিলিয়ে, বায়তুল মোকাররমে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল রাষ্ট্রীয় শোকের আবহে খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক জীবনের প্রতি মানুষের শ্রদ্ধা ও আবেগের প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে; একই সাথে তার মৃত্যু দেশের রাজনীতিতে যে শূন্যতা ও বিতর্ক রেখে গেছে, তা দীর্ঘদিন জনআলোচনায় থেকে যাবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বায়তুল মোকাররম   খালেদা জিয়ার মাগফিরাত   বিশেষ দোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close