শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মসজিদে দোয়া
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ৫:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

দোয়া ও মোনাজাতে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা। অনেক মসজিদে ইমামগণ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণপাড়া উপজেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   খালেদা জিয়া   মসজিদে দোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close