শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পত্নীতলায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে পত্নীতলা ও নজিপুর পৌর মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মহিলা দলের নেতাকর্মীরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।

দোয়া মাহফিলে কেঁদে কেঁদে দু’হাত তুলে আল্লাহর নিকট দেশনেত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাদিরা খাতুন, নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা খাতুন, সাধারণ সম্পাদক ইশরাত ফারহানা, সাংগঠনিক সম্পাদক মাসুদা, মর্জিনা মাসুদা বেগমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মাগফেরাত কামনা   পত্নীতলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close