রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
রাজনীতি
বিএনপির ‘রেইনবো নেশন’ দর্শন নিয়ে যা জানালেন আমীর খসরু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘আগামীর বাংলাদেশ হবে একটি রেইনবো নেশন, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।’ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম নগরের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ অগ্রমহাপণ্ডিত জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়ানোত্তর পূণ্যস্মৃতি স্মরণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

জ্ঞানশ্রী মহাথেরোর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তিনি কেবল একজন মহাপণ্ডিত ছিলেন না, বরং মানবসেবা ও শান্তি বিস্তারের এক অনন্য কান্ডারি ছিলেন। তার দর্শন ছিল অনাথদের সেবা করা এবং অপরের সুখে সুখী হওয়া।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘ধর্মের এই সেবামূলক বাণী রাজনীতিরও মূল চালিকাশক্তি হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমান রাজনীতি সেই শান্তির পথ থেকে অনেক দূরে সরে গেছে। বিএনপি বর্তমানে দেশে সেই স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান ফিরিয়ে আনতে কাজ করছে।’

বিএনপির ‘রেইনবো নেশন’ দর্শনের ওপর গুরুত্বারোপ করে আমীর খসরু বলেন, 

‘খালেদা জিয়া এই অনন্য ধারণা দিয়ে গেছেন। একটি রংধনু যেমন অনেক রঙের সমন্বয়ে সুন্দর হয়, তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম, ভাষা ও ইতিহাস থাকবে, কিন্তু দেশ হবে সবার। বিএনপি এমন এক লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে- যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের পরিচয় হবে কেবল বাংলাদেশি।’

‘জ্ঞানশ্রী মহাথেরোর মতো মহাপুরুষদের বাণী কেবল মুখে বললেই হবে না, তা বাস্তব জীবনে অনুশীলন ও ধারণ করতে হবে। আগামীর বাংলাদেশে উন্নয়নের সুফল- শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান প্রতিটি সাধারণ মানুষের ঘরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। জাতীয় জীবনের সব স্তরে সাম্য বজায় রাখতে হবে।’

এ সময় তিনি খালেদা জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং তার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপির রেইনবো নেশন   আমীর খসরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close