শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুমিল্লা-২ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সেলিম ভূইয়াসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন: বিএনপি মনোনীত মো. সেলিম ভূইয়া, স্বতন্ত্র এমএ মতিন, মো. আশরাফুল আলম (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো. আবদুস সালাম (বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট) মো. আমির হোসেন ভূইয়া (জাতীয় পার্টি), মো. নাজিম উদ্দিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন: আব্দুস সালাম (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ) – হলফনামায় স্বাক্ষর নেই, মনোয়ার হোসেন (স্বতন্ত্র) – ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই করা হলে ৭ জন স্বাক্ষর পাওয়া যায়নি মো. রমিজ উদ্দিন (স্বতন্ত্র) – ১ শতাংশ ভোটার স্বাক্ষর যাচাই করে প্রমাণিত হয়েছে ৫ জন ভোটার স্বাক্ষর করেননি,মো. শাহাব উদ্দিন (বাংলাদেশ কল্যাণ পার্টি) – প্রার্থীর ব্যক্তিগত তথ্য দেওয়া হয়নি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা-২ আসন   মনোনয়নপত্র বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close