শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে পাচারকালে ১০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদরের উত্তর সাতশিমুলিয়া গ্রামের রাজু মিয়া (৪০) ও লাহিড়ীপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হক আজাদ (৩৬)।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর নামকস্থানে এই অভিযান চালানো হয়।

ডিএনসি উপ-পরিচালক জানায়, ভোরে কুয়াশার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের তৎপরতা কম থাকায় মাদককারবারীরা ১০ কেজি গাঁজা নিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি সদস্যরা মহাসড়কে জামাদারপুকুর নামকস্থানে অবস্থান নেন। সকাল সাড়ে ৭টায় সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের নামে শাজাহানপুর থানায় এসআই তাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   মাদককারবারী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close