রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
একুশে পদক প্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ছড়াসম্রাট’ খ্যাতি অর্জন করা একুশে পদক পাওয়া কবি, ছড়াকার ও লেখক সুকুমার বড়ুয়া আর নেই। 

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুকুমার বড়ুয়ার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলাট বিনাজুরী গ্রামে। সুকুমার বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী বড়ুয়া। 

রূপালী বড়ুয়া বলেন, ‘তার একমাত্র ছেলে জার্মান প্রবাসী। তিনি সিদ্ধান্ত জানালে, সৎকারের সময় ও স্থানের বিষয়টি নিশ্চিত করা হবে। তার মরদেহ গ্রামের বাড়িতে রাখা হয়েছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রীকে নিয়ে গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। সুকুমার বড়ুয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত দুই সপ্তাহ আগে তাকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হওয়ায় কয়েক দিন পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এবং সেখানেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পৃথক পৃথকভাবে বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

বিবৃতিতে উভয়ে বলেন, ‘সুকুমার বড়ুয়া বাংলা সাহিত্যের বিখ্যাত ছড়াকার। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেছেন। তিনি বাংলা একাডেমি, একুশে পদক, শিশু একাডেমি পদকসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ছড়াকার   সুকুমার বড়ুয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close