শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফরিদপুরে ‌শহীদ ওসমান হাদীর ‌হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ‌শহীদ ওসমান হাদীর ‌হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ‌ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ‌(২ জানুয়ারি) বেলা ২টায় ‌ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‌‌ফরিদপুরবাসীর ব্যানারে ‌উক্ত কর্মসূচির ‌আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‌আহ্বায়ক কাজী রিয়াজ, সাবেক সদস্য সচিব ‌সোহেল রানা, মাহবুবুর রহমান, মিন্টু মিয়া, জনি বিশ্বাস, নিলুফার ‌ইয়াসমিন, সাইফুল ইসলাম, সালমান রহমান পিয়াল ‌‌প্রমূখ।

সভায় বক্তারা ‌অবিলম্বে ‌শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করে ‌আইনের আওতায় আনার জন্য ‌অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান।

বক্তারা বলেন, ‘যে লোকটি ‌সারা জীবন ‌ইনসাফের কথা বলেছেন, মানুষের ভালো চেয়েছেন, ‌আজ তার হত্যাকাণ্ডের বিচারের ‌জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এটা অনেক লজ্জার।’ ‌

আগামী ১২ ফেব্রুয়ারি ‌জাতীয় নির্বাচনের পূর্বে ‌হাদীর হত্যাকারীদের ‌গ্রেফতার করে ‌আইনের আওতায় আনার ‌দাবি জানায়। ‌
তা না হলে আগামীতে আরো বড় ধরনের ‌কর্মসূচি ঘোষণা করা হবে বলে ‌সভায় ‌জানানো হয়। 

অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‌শহীদ ওসমান হাদির ‌রুহের মাগফেরাত কামনা করে ‌দোয়া ও মোনাজাত করা হয়।

এর পূর্বে ‌বিভিন্ন স্থান থেকে ‌একাধিক মিছিল ‌সমাবেশস্থলে এসে ‌উপস্থিত হয়। এসময় তারা ‌অবিলম্বে ‌শহীদ ওসমান হাদীর খুনিদের ‌গ্রেফতার করে ‌দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান ‌প্রদান করেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   হাদী   হত্যা   বিচার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close