সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, ভুয়া স্বাক্ষর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষরে ত্রুটি পাওয়ায় ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। এদিন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে তিনটির যাচাই কার্যক্রম শেষ হয়। বাকি তিনটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই শনিবার (৩ জানুয়ারি) সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের দুজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের চারজন রয়েছেন। নাসিরনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা হাবিবুর রহমান ও নজরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে সদর–বিজয়নগর আসনে আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীরের মনোনয়ন গ্রহণযোগ্যতা হারায়।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষরে অনিয়ম ধরা পড়ে। তালিকাভুক্ত কিছু ভোটারের স্বাক্ষর দৈবচয়ন পদ্ধতিতে যাচাই করা হলে তারা স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাখিল হওয়া ১১টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   মনোনয়ন বাতিল   ভুয়া স্বাক্ষর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close