শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নীলফামারীর বিশিষ্ট সমাজসেবক হারুন আর রশিদ আর নেই
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও নীলফামারীর বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ হারুন আর রশিদ (৮৮) আর নেই।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ডা. হাসান হাবিবুর রহমান হাবিবের বাবা।

শুক্রবার বাদ আসর শহরের স্টাফ কোয়ার্টার মাঠে প্রথম দফা এবং বাদ মাগরিব সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বেগপাড়া গ্রামে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এতে শহরের বিশিষ্টজন ও গ্রামবাসীরা অংশ নেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, বিএনপি নেতা ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   সমাজসেবক   হারুন আর রশিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close