সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
টাঙ্গাইল-১ আসনে তিন এমপি প্রার্থীর মনোনয়ন বাতিল
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় সংসদীয় ৮টি আসনে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬৫ জন। চলমান যাচাই-বাছাইয়ে প্রথম ধাপে ৪টি আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে তিন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। জেলার মোট আটটি আসনের মধ্যে প্রথম দিনে চারটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়েছে। তথ্যের গরমিল ও বিভিন্ন কারণে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপির (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হারুন অর রশিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়াও জেলার অন্যান্য আসনে আরও ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহিল কাফি এবং জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস হোসেন মনি’র মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন আসনে মোট ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল-১ আসন   প্রার্থীর মনোনয়ন   বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close